চাকদা থানার ততপরতায় ধরা পড়লো দুই পেশাদারী খুনি - The News Lion

চাকদা থানার ততপরতায় ধরা পড়লো দুই পেশাদারী খুনি




দি নিউজ লায়ন ;  গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার চাকদহ থানার পুলিশ গতকাল রাত ১১ টা ৪৫  মিনিট নাগাদ চাকদহ থানা এলাকার বিষ্ণুপুর বাজার এর কাছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল।  উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড গুলি।  গত কয়েক মাস আগে এক ব্যক্তিকে গলা কেটে খুনের অভিযোগে পুলিশ টোটন বিশ্বাস নামে এক যুবককে খুঁজছিল তারই সূত্র ধরে আরো একজনকে গ্রেফতার করল চাকদহ থানা।


 আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তাদের কাছ থেকে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড গুলি। চাকদহ এবং তার আশেপাশের বেশ কিছু অঞ্চলে অপরাধ সংগঠিত করার বিভিন্ন চক্রের হদিশ পাওয়া যেতে পারে তাদের কাছ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.